রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৭:৪৫

নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ ইশরাক হোসেনের

নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ ইশরাক হোসেনের

এমটিনিউজ২৪ ডেস্ক :  নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।’ 

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলীর রোজ গার্ডেনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমি ইদানীংকালে লক্ষ করছি, আমাদের কেউ কেউ নিরীহ আওয়ামী লীগ সমর্থন করত বা ভোট দিত এ রকম পরিবারের বাসায় গিয়ে জোর জবরদস্তি পরিস্থিতি তৈরি করছে, অর্থ নিচ্ছে। একটা প্রেসার ক্রিয়েট করে ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে। ভাইয়েরা, এই কাজ যদি আমরা করি, তাহলে আওয়ামী লীগের মধ্যে ও আমাদের মধ্যে কী তফাত রইল, আপনি আমাকে বলেন?’

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য যারা অপকর্ম করেছে, কেউ কেউ তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে