রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৬:০৮

জোর করে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশের চেষ্টা, আটক করল এসএসএফ

জোর করে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবেশের চেষ্টা, আটক করল এসএসএফ

এমটিনিউজ২৪ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম নিজামুল হক। তিনি ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয়ে আগমন উপলক্ষে আয়োজিত সভাকক্ষে প্রবেশের সময় অনুমোদিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রবেশের চেষ্টা করেন নিজামুল হক। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের একজন কর্মকর্তা সচিবালয়ে গেছেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে