সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫০:০৭

দফায় দফায় সংঘর্ষ

দফায় দফায় সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি চাষ নিয়ে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে আমতলীর ছোট নীলগঞ্জে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, আমতলীর ছোট নীলগঞ্জ এলাকার আবুল হোসেন গাজী ও রুস্তম হাওলাদারের মধ্যে তিন একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রুস্তম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী এনে রোববার ওই জমি চাষাবাদ করতে আসেন। এ সময় আবুল হোসেন গাজীর লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রুস্তম হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসী আব্দুর রব গাজী, ফয়সাল গাজী ও হানিফ সিকদারের নেতৃত্বে ২০-২৫ জন্য আবুল হোসেন গাজীর লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়।

গুরুতর আহতদের মধ্যে খোকন, সোহেল মোল্লা, জলিল গাজী, আখিনুর, রুস্তম হাওলাদার ও মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে