সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১:৩৫

সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফার; কেনার হিড়িক ভিভো ভি৮০ লাইট

সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফার; কেনার হিড়িক ভিভো ভি৮০ লাইট

এমটিনিউজ২৪ ডেস্ক : গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি নমনীয় সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফারও বাড়াচ্ছে এর আকর্ষণ। 

চলমান সেল অফারের আওতায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভিভো ভি৮০ লাইট কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২ মাসের হায়ার পারচেজ সুবিধায়, যেখানে মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩,৯০০ টাকা থেকে। পাশাপাশি সর্বোচ্চ ৯ মাসের জন্য রয়েছে ০% সুদে ইএমআই সুবিধা। শর্তাবলি প্রযোজ্য।

যোগাযোগের মাধ্যমের গণ্ডি পেরিয়ে স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের নানা কাজের সঙ্গী। পেশাদার জীবনেও এর গুরুত্ব ক্রমেই বাড়ছে; কাজের ব্যস্ততার সঙ্গে তাল মেলানোর পাশাপাশি ব্যক্তিগত রুচি ও স্বকীয়তা প্রকাশের মাধ্যম হিসেবেও এটি জায়গা করে নিয়েছে।

মাত্র ৭.৯৯ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল ও ১৯৭ গ্রাম ওজনের কারণে ফোনটি সহজে বহনযোগ্য, আর পেছনের স্কাইলাইন ক্যামেরা ডিজাইন এতে এনে দিয়েছে অনন্যতা। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। 

ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৮২ শতাংশ। এর থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন, সরু বেজেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এর কার্ভড ডিজাইন হাতে সহজে ও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। 

৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট চালিত এই ফোনটির আনতুতু  স্কোর ৯,৭০,০০০। এর ডিপ সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তারও বেশি সময় ধরে ফোনটিকে দ্রুত ও মসৃণ রাখতে সাহায্য করবে। এছাড়া দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিতে এতে ৩ প্রজন্মের ওএস আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট দেওয়া হয়েছে।

সারাদিনের কর্মব্যস্ততায় নির্ভরযোগ্য সাপোর্ট দিতে এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি বৃষ্টি, পানির ঝাপটা কিংবা ভেজা ও তৈলাক্ত হাতেও নিরাপদে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে প্রটেকশন ব্যবস্থা।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। আর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা, যা সহকর্মী ও বন্ধুদের সাথে চমৎকার গ্রুপ ছবি তোলার সুবিধা দেয়।

অনন্য স্টাইল, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি ভিভো ভি৮০ লাইট এখন দেশজুড়ে ভিভোর অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত শপগুলোতে পাওয়া যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে