মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫:২৮

সুখবর বিদ্যুতের প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের জন্য

 সুখবর বিদ্যুতের প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার রিচার্জে দেখা দেওয়া জটিলতা দূর হয়েছে। দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টা পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা হয়। ফলে বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডাটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের গ্রাহকেরা প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন।

পরবর্তীতে কারিগরি বিশেষজ্ঞ দলের দীর্ঘ সময়ের পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা হয়। বর্তমানে রিচার্জ সংক্রান্ত সব ধরনের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ওজোপাডিকো।

এ ঘটনায় সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহক সন্তুষ্টি এবং গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে