বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯:১১

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (১৬ সেপ্টেম্বর) চার দিনের সরকারি সফরে জাপান গমন করেছেন।

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

এ ছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে