বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬:৪৯

বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সহায়তার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে সহায়তার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্বের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়নের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পরীক্ষিত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে নির্ভরযোগ্য মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে