এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে, তা তথ্যের ধরন অনুযায়ী ভিন্ন। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হয়।
নাম সংশোধনে যেসব কাগজ লাগবে:
নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে সাধারণত নিচের নথিগুলো প্রয়োজন হতে পারে—
এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যা প্রযোজ্য)
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট (থাকলে)
ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)
কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করতে পারে।
বাবা-মায়ের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র:
বাবা বা মায়ের নামের বানান, পদবি বা সম্পূর্ণ নাম পরিবর্তনের জন্য লাগতে পারে—
শিক্ষাগত সনদ
অনলাইন জন্ম নিবন্ধন
বাবা-মায়ের এনআইডি
ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।
জন্মস্থান সংশোধনে যা লাগবে:
অনলাইন জন্ম নিবন্ধন
পাসপোর্ট (থাকলে)
স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র
পেশা সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি
নিয়োগপত্র (চাকরিজীবীদের ক্ষেত্রে)
পেশাসংক্রান্ত সনদ
স্থানীয় কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র
দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন সংশোধন
উপজেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন
মেডিকেল সনদ
রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধন
রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট
স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে যা লাগবে:
ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—
অনলাইন জন্ম নিবন্ধন
বিদ্যুৎ বিল
চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র
টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)
উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সমর্থনে যত বেশি সরকারি নথি প্রস্তুত রাখা যায়, তত দ্রুত এনআইডি সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে।