রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৩:২৭

ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

এমটিনিউজ২৪ ডেস্ক : ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে পূর্বের দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ রবিবার বিকেলে এক প্রজ্ঞাপনে সংশোধনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে তারিখে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।

এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল। যদিও এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে