সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১০:১৯

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

এমটিনিউজ২৪ ডেস্ক : চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়া খাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চ পর্যায়ের সফর ও মতবিনিময় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থানকে আরো জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে