বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫:২৮

ড. খলিলুর রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ

ড. খলিলুর রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ

এমটিনিউজ২৪ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব জেনারেল ডিবেট শুরু হয়েছে। রাষ্ট্রপ্রধান এবং বিশ্ব নেতারা এতে ভাষণ দেবেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেন। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে