মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০:৩৬

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে সরকার। মঙ্গলবার নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।