মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪:১৫

প্রস্তাব অনুমোদন, এবার যে সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য

প্রস্তাব অনুমোদন, এবার যে সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও ভাতার সরকারি অংশ ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল ও কলেজ পর্যায়ের মোট ৩ লাখ ৯০ হাজার ৮৮৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য ১ হাজার ১৬২ কোটি ৩২ লাখ ১০ হাজার ৯০২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ হওয়ার পর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কাছে অর্থ পাঠানো হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মঞ্জুরি আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের বেতন ও ভাতার সরকারি অংশ সরাসরি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বরাদ্দের হিসাবে, স্কুল পর্যায়ের ৩ লাখ ৩ হাজার ৭৮ জন শিক্ষক-কর্মচারীর জন্য মোট ৮৩৫ কোটি ৯১ লাখ ৪৫ হাজার ৯০৭ টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে বকেয়া বেতন ও ১০ শতাংশ কর্তনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৩৪ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৮৮৪ টাকা। আর ভাতা ও ১৫ শতাংশ বাড়িভাড়া বাবদ দেওয়া হবে ২০১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ২২ টাকা।

কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮১১ জন শিক্ষক-কর্মচারীর জন্য বরাদ্দ হয়েছে ৩২৬ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৯৯৫ টাকা। এর মধ্যে বকেয়া বেতন ও ১০ শতাংশ কর্তনের খাতে ২৫২ কোটি ২ লাখ ৮৬ হাজার ৬৪০ টাকা এবং ভাতা ও ১৫ শতাংশ বাড়িভাড়া বাবদ ৭৪ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৩৫৪ টাকা বরাদ্দ করা হয়েছে।

সব মিলিয়ে স্কুল ও কলেজ পর্যায়ের ৩ লাখ ৯০ হাজার ৮৮৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য সরকারি অংশ হিসেবে মোট ১ হাজার ১৬২ কোটি ৩২ লাখ ১০ হাজার ৯০২ টাকা ছাড় করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ থাকা অর্থ থেকেই এই ব্যয় নির্বাহ করা হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাদ্দের বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অর্থ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।