বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ০৪:৪০:০২

ব্রেকিং নিউজ : সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

ব্রেকিং নিউজ : সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠ পর্যায়ের জনবলের বেতন গোছানোর কাজ শেষ করতে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীনের সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে তারা।

আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ছকে সেই সব তথ্য পাঠাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে এসংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য—পদ/পদবি, মূল গ্রেড ও পদসংখ্যা এন্ট্রির কাজ চলমান রয়েছে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানওয়ারী জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদসমূহ Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

এছাড়া চিঠিতে আরো বলা হয়, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।