এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-৪ ও ৫ (যাত্রাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সালাহউদ্দিন আহমেদ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই।
সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।