বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ০৯:০৬:৪৩

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন চরমোনাই পীর

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন চরমোনাই পীর

এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়া, বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে দাওয়াতি সভায় বক্তব্য দেওয়া এবং ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিমানবন্দরে চরমোনাই পীরকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ জ্যেষ্ঠ নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।