মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪:৫৭

তুমুল আলোচনায় ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

তুমুল আলোচনায় ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার পরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।  

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মার্টিন লুথার কিং জুনিয়রের ওই উদ্ধৃতিটি পোস্ট করেন নুসরাত খান। 

পোস্টে তিনি লেখেন, 'Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.'

— Martin Luther King Jr. 

যার বাংলা অর্থ দাঁড়ায়—‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন’ 

—মার্টিন লুথার কিং জুনিয়র। 

পোস্টটিতে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন ব্যারিস্টার নুসরাত খান। 

উল্লেখ্য, ১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স’-এ দেওয়া ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শীর্ষক ভাষণে এই কথাগুলো বলেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। 

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার কোনো কর্মকাণ্ডের কারণে যাতে দল (বিএনপি) কিংবা সরকার বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং সরকারের মূল উন্নয়নমূলক কাজগুলো আড়ালে চলে না যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।