বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৯:৪৬

যেসব এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য দুপুরের পর ৩ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।