শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৩০:২৬

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ১,৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই এ নতুন দর কার্যকর হয়েছে, যা আজ শুক্রবারও অব্যাহত রয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

এর আগে গত ১৩ অক্টোবর কমানো হয় স্বর্ণের দাম। এদিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। এরও আগে ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।