শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৮:০৩

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরবে কর্মরত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর তা গ্রহণ শেষে তিনি এই কথা জানান।

এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে শামা ওবায়েদ বলেন, ‘নিহতের পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।’ এ সময় শামা ওবায়েদ সরকারি সহায়তার চেক নিহত পরিবারের সদস্যের হাতে তুলে দেন।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতেও কাজ করছে সরকার।’

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চেয়েছে সরকার, যাতে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।