সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪০:৩২

প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে গতকাল রবিবার আরেক দফা সোনার দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজও ওই দামেই বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার এ নতুন দর নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস।

সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও দুই দফা কমানো হয় সোনার দাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।