সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮:২০

বড় সুখবর মোটরসাইকেলসহ সব মোটরযান মালিকদের জন্য

বড় সুখবর মোটরসাইকেলসহ সব মোটরযান মালিকদের জন্য

এমটিনিউজ ডেস্ক : মোটরসাইকেলসহ সব মোটরযান মালিকদের সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ব্যতীত মোটরযানের কর ও ফি পরিশোধের সুযোগ বাড়িয়ে বিআরটিএ জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবারের মধ্যে শেষবারের মতো জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার অনুরোধ করেছে বিআরটিএ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।