এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের ভালো মানের প্রতি গ্রাম সোনার দাম ২৮৫ টাকা বাড়িয়ে ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।