বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১১:২২:১৩

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

এমটিনিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)। 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ার জামানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, বুধবার রাতে গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে বড় ধরনের কাটা ক্ষত তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও জটিলতা এড়াতে এবং উন্নত চিকিৎসার জন্য তকে ঢাকার উচ্চতর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।