সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৫:৪০

ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের

ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের

এমটিনিউজ ডেস্ক : মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভিসা প্রার্থীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ জাগলে সেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

এতে আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।