মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ০১:৫১:১৮

'আ.লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এর প্রমাণ আপনারা পেয়ে গেছেন'

'আ.লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এর প্রমাণ আপনারা পেয়ে গেছেন'

এমটিনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এর প্রমাণ আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে।

এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজের পোস্টে এ কথা বলেন তিনি। 
রাশেদ খান জানান, গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিল, কিভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।

তিনি বলেন, বাংলাদেশপন্থী শক্তি তো আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না।

তাই সারা রাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও সারা দিন রাজপথে থাকবে ছাত্রদল। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।