বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩৪:১৬

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, যখন রমজান শুরু

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, যখন রমজান শুরু

এমটিনিউজ ডেস্ক : দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) থেকে এ মাসের গণনা শুরু হচ্ছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরের সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস পেরিয়ে নবম মাস হিসেবে শুরু হয় পবিত্র রমজান। মুসলিমদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজানের অপেক্ষায় রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়। সেই হিসাবে জমাদিউস সানি, রজব ও শাবান মাস পেরিয়ে রমজান শুরু হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরুর সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর চাঁদ দেখা যায়। সে হিসাবে বাংলাদেশে আগামী ১ বা ২ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।