বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ০১:৪৭:২০

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়ার উদ্যোগ, এককালীন মিলবে ১৫ হাজার টাকা

শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়ার উদ্যোগ, এককালীন মিলবে ১৫ হাজার টাকা

এমটিনিউজ ডেস্ক : দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি পাবেন।

রোববার (৮ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।

সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বৃত্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর–CSR সংশ্লিষ্ট ওয়েবসাইট এ।

আবেদনের যোগ্যতা

এইচএসসি পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে।

স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ৩ দশমিক ৫ প্রয়োজন।

আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদনের নিয়ম

রোববার (৮ নভেম্বর) থেকে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করতে হবে। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।