শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:১৮:৪৭

ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন

ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন

এমটিনিউজ ডেস্ক : গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে আগুন দেখা যায়। সে সময় প্রচুর কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই অবস্থায় ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়। ফলে, ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় এবং ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান বলেন, ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি না তা নিশ্চিত নয়।

এতে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে ট্রেন চালক বলেন, আগুন নেভাতে এলাকার লোকজন অনেক সহযোগিতা করছেন। কেউ বালতি, কেউ কলস, কেউ পানির মোটরের পাইপ নিয়ে হাজির হয়েছেন। পাশের ড্রেন ও নির্মানাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দফতরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।