সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬:৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, সাবমিট ২০ নভেম্বরের মধ্যে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর, সাবমিট ২০ নভেম্বরের মধ্যে

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৬ মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করতে হবে।

সোমবার (১৬ ননভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘সোমবার থেকে শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে তথ্য সাবমিট করতে হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।