মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫:৩৮

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একপর্যায়ে গ্রেফতার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যান হামলাকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।