এমটিনিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রথম ধাপে ১৩১ উপজেলায় এক হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলায় এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।