শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ০৪:১৩:৫৭

জমির নামজারি করতে গিয়ে সমস্যায় পড়েছেন? আছে সহজ সমাধান

জমির নামজারি করতে গিয়ে সমস্যায় পড়েছেন? আছে সহজ সমাধান

এমটিনিউজ ডেস্ক : জমির নামজারি করতে গিয়ে সমস্যায় পড়েছেন? অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না? খতিয়ান বা জমির নকশা তুলতে গিয়ে বুঝতে পারছেন না কী করতে হবে? কিংবা ভূমি অফিসে গিয়ে হয়রানি বা অনিয়মের শিকার হয়েছেন? এসব বিষয়ে সহায়তা ও অভিযোগ জানাতে ফোন করতে পারেন ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা হটলাইন ১৬১২২ (16122) নম্বরে।

ভূমি মন্ত্রণালয়ের এই হটলাইনে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যায়। শুধু তথ্য জানাই নয়, ভূমিসেবা পেতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কিংবা সেবা নিয়ে অভিযোগ থাকলেও জানানো যায় এই নম্বরে।

ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হটলাইন পোর্টাল ছাড়াও সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় অনলাইনে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ফলে ভূমি অফিসে বারবার না গিয়েও প্রাথমিকভাবে অনেক সমস্যার বিষয়ে সহায়তা নেওয়া সম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।