সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৭:১৭

এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী

এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী

এমটিনিউজ ডেস্ক : নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে থানায় দিয়েছে ছাত্রদল।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করে থানায় দিয়েছে ছাত্রদলের নেতারা।

ঘটনাটি ঘটেছে রোববার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী এলায়৷ 

পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রীকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।