বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০২:২৮:২৯

বিশ্বের বিভিন্ন দেশে থাকা কিশোরগঞ্জের প্রবাসীদের জন্য সুখবর

বিশ্বের বিভিন্ন দেশে থাকা কিশোরগঞ্জের প্রবাসীদের জন্য সুখবর

এমটিনিউজ ডেস্ক : কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।