বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯:৩৭

২০ লাখ টাকা ঋণ বিনা জামানতে, চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ

২০ লাখ টাকা ঋণ বিনা জামানতে,  চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ

এমটিনিউজ ডেস্ক : তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে (উদ্যোগ) দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় থাকা আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।