বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:০১:৩৬

আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি : প্রধানমন্ত্রী

আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি : প্রধানমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। ফ্লাইট উদ্বোধন করে তাদেরকে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে বিদেশি ভাষা শেখানোর মাধ্যমে কর্মীদেরকে আরও দক্ষ করে তোলা হবে। ভাষা জানা থাকলে কাজে আরও সুবিধা হবে।

তিনি বলেন, আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ যাত্রার জন্য দোয়া করি।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরকে সবাই চিনবে বাংলাদেশি হিসেবে। ওই দেশের সংস্কৃতি-ঐতিহ্য-আইনকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আপনাদেরকে দিয়েই বাংলাদেশকে বিচার করবে। আপনারা সুনামের সঙ্গে কাজ করলে আরও বাংলাদেশি ভাইয়ের কাজের পথ সুগম হবে।

এর মধ্য দিয়ে, প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলে গেলো মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার। বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস কর্মীদের চোখেমুখে। তাদের প্রত্যাশা, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবেন। পাশাপাশি অবদান রাখবেন দেশের অর্থনীতিতেও। প্রথম ধাপে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।