রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭:১৯

মাদারীপুর ও ফরিদপুরে হবে গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা

মাদারীপুর ও ফরিদপুরে হবে গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের ৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে না এইচএসসি পরীক্ষায় দুয়েক বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা। এসব কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় কয়েকটি কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর সরকারি কলেজ উপকেন্দ্রে, টুঙ্গিপাড়া সরকারি বাশিয়াখালী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।