রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৫:২৩

এবার ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচ

এবার ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ম্যাচ

স্পোর্টস ডেস্ক : শঙ্কা ছিল; ভারত-পাকিস্তানের ম্যাচ হবে কীনা? তবে শেষ পর্যন্ত সব ধরণের নাটকীয়তার অবসান ঘটিয়ে কাল রোববার মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি। আর এই ধ্রুপদী লড়াইয়ে দুই দলের একাদশ কেমন হতে পারে, দেখে নেওয়া যাক।

অসুস্থতা প্রবলভাবে ঘিরে ধরেছে অভিষেক শর্মাকে। যার কারণে ভারতীয় ব্যাটারকে এই ম্যাচে পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। যদি তিনি না ফেরেন, টপ অর্ডারে স্যাঞ্জু স্যামসনকেই দেখা যেতে পারে। ঈশান কিষাণ যেভাবে খেলছেন, তাকে ছাড়া ভাবাই তো কঠিন। তিলক ভার্মাও তিনে জুতসই। পাকিস্তানের বিপক্ষে চাপ সালাম দেওয়ার সামর্থ্য অতীতেই দেখিয়েছেন তিনি।

দলপতি সূর্যকুমার চারে তো আছেন, এরপর হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল ব্যাটিং ইউনিটে বাড়াবেন গভীরতা। হার্দিক ও অক্ষরের সাথে বোলিং ইউনিটে ভরসা বরুণ চক্রবর্তী। আর পেস ইউনিটে জাসপ্রিত বুমরাহ তো আছেনই, থাকতে পারেন আর্শদীপ সিংও। এমনই হতে পারে ভারতের পাকিস্তান ম্যাচের একাদশ।

ভারতের মতো পাকিস্তানও টানা দুই জয়ে উড়ছে। তাদের একাদশে যদিও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান ওপেনিংয়ে। অধিনায়ক সালমান আঘার সাথে বাবর আজমের অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের সাথে ফাহিম আশরাফ দুই বিভাগেই ভরসার নাম। তবে গত ম্যাচে গোল্ডেন ডাকের শিকার হওয়া উসমান খানের বদলে নেওয়া হতে পারে ফখর জামানকে।

বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ও 'ট্রাম্প কার্ড' উসমান তারিক থাকছেন, আবরার আহমেদের সম্ভাবনাও প্রবল। যদি নাসিম শাহকে না ফেরানো হয় একাদশে। চূড়ান্ত সিদ্ধান্তটা হয়ত হবে ম্যাচের আগে, উইকেট আর কন্ডিশন দেখে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত : অভিষেক শর্মা/স্যাঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

পাকিস্তান : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান/ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ/নাসিম শাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে