রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩২:৫৮

সবাইকে অবাক করে এবার যেখানে যোগ দিলেন মেসি

সবাইকে অবাক করে এবার যেখানে যোগ দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগ এবার পেল মেসিকে। আরবের ক্লাব এসসি নিওম আনুষ্ঠানিকভাবে রায়ানে মেসিকে দলে নিয়েছে। তিনি ফ্রান্সের ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দিয়েছেন। চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

সৌদি প্রো লিগে বড় বড় তারকা আনার ধারা চলছে। তবে একই সঙ্গে তারা তরুণ প্রতিভাদের দিকেও নজর দিচ্ছে। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ বেশি। গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণরা সৌদিতে গিয়েছিলেন।

জানুয়ারির শীতকালীন দলবদলেও এই ধারা অব্যাহত থাকে। মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনা সৌদি ক্লাবে যোগ দেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ১৮ বছর বয়সী রায়ানে মেসি। তিনি ফ্রান্স যুব দলের খেলোয়াড়।

মেসির চুক্তি ধারের ভিত্তিতে। মৌসুম শেষে তার চুক্তি শেষ হবে। চুক্তিতে স্থায়ীভাবে কেনার সুযোগ আছে কি না, তা জানানো হয়নি।

এই মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ-তে ধারে খেলেছেন। সেখানে ১৪ ম্যাচে তিনি ২টি গোল করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে