শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৭:২০

দুই ক্ষেত্রেই বিরল ‘ডাবল’ অর্জনের মালিক সিকান্দার রাজা

দুই ক্ষেত্রেই বিরল ‘ডাবল’ অর্জনের মালিক সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কয়েকদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের সিংহাসনে বসেছেন তিনি। এবার আরও একটি নতুন কীর্তি গড়লেন এই রোডেশিয়ান ক্রিকেটার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি। এতেই তিন হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন রাজা। 

এদিন তার প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের  বলে বাউন্ডারি হাঁকিয়েই মাইলফলক স্পর্শ করেন রাজা। ১৩২ ম্যাচে রাজার রান এখন ৩ হাজার ১৬। পাশাপাশি তার উইকেট সংখ্যা ১০৪টি।

এর আগে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা এই অলরাউন্ডার এখন ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই বিরল ‘ডাবল’ অর্জনের মালিক।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ কীর্তি গড়লেন।

সব দেশ মিলিয়ে তিনি দ্বিতীয়। এর আগে একমাত্র এই কৃতিত্ব ছিল মালয়েশিয়ার ভিরানদিপ সিং এই কীর্তি গড়েন। বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাজা। যার ফলও পাচ্ছেন হাতে নামে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে