শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৮:৪২

এক লাখ পাউন্ডে দল পেলেন মোস্তাফিজ

এক লাখ পাউন্ডে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের ফেরিওয়ালার হিসেবে পরিচিত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল, পিএসএল ও আইএল টি-টোয়েন্টি লিগের পর এবা টাইগার পেসারকে এক লাখ পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফোনিক্স।

বার্মিংহ্যামে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের। বিগ ব্যাশে এই রেহানের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন রিশাদ হোসেন।

এর আগে নাম জমা দিয়েছিলেন ২৩ বাংলাদেশি, মোস্তাফিজসহ চূড়ান্ত তালিকায় স্থান পান দুজন। নিলামেরিশাদ হোসেনের নাম উঠলেও তার প্রতি কেউ আগ্রহ দেখায়নি। 

নাম জমা দেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে চূড়ান্ত তালিকা থেকে বাদ যান সাকিব আল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম দেন সাকিব। ভিত্তিমূল্যে ফিজ ও রিশাদের স্থান দুইয়ে। বাকিদের সবার ভিত্তিমূল্য ছিল ৩১ হাজার পাউন্ড করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে