শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:২৮:২০

৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রান বাবর আজমের

৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রান বাবর আজমের

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের চরম বাজে সময় পার করছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছায়া হয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।

তবে দমে যাননি বাবর। বরং নীরবেই নিজেকে প্রস্তুত করে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন চলমান পিএসএলে। বৃহস্পতিবার করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে পুরো ইনিংস দুর্দান্ত ব্যাটিং করলেন বাবর আজম। 

৫১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। 

ইতিহাসের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের ক্লাবে ঢুকে গেলেন বাবর আজম। ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি দ্রুতই পূরণ করেন একটি ছক্কার মাধ্যমে। এর ফলে তিনি ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে। তিনি ৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।

এই কীর্তির মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের জায়গা পাকা করেছেন। ক্রিস গেইল ছাড়াও এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে