রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:১১:২৩

ক্রিকেটে আরেক অঘটন, ভেঙ্গে গেল সর্বকালের রেকর্ড

ক্রিকেটে আরেক অঘটন, ভেঙ্গে গেল সর্বকালের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : শুরুটা তেমন ভালো না হলেও ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি সাঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংসের হয়ে এই মৌসুমে ইতোমধ্যেই দুটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে দলকে ভরসা দিয়েছেন। 

তবে রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে আউট হয়েছেন মাত্র ১৫ বলে ১১ রান করে। আর এই ছোট ক্যামিওতেই গড়ে ফেললেন নতুন ইতিহাস। আইপিএলে সর্বকালের রেকর্ডের তালিকায় টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে। সেইসঙ্গে এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন।

আজ গুজরাটের বিপক্ষে ১১ রানের ছোট ইনিংসেই বড় মাইলফলক ছুঁয়ে ফেলেন স্যামসন। আইপিএল ক্যারিয়ারে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। গোটা বিশ্বে দশম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ১৮০ ইনিংসে মোট ৩৫৫৫ বল সময় নিলেন এই রানে পৌঁছাতে। এর ফলে গড়লেন নতুন রেকর্ড। দ্রুততম ৫০০০ রান পূর্ণ করলেন সাঞ্জু।

এতদিন এই রেকর্ড ছিল সুরেশ রায়নার দখলে। ৩৬২০ বল লেগেছিল তার। সাঞ্জু টপকে গেলেন কেএল রাহুল ও মহেন্দ্র সিং ধোনিকেও। সব মিলিয়ে তিনি তৃতীয় দ্রুততম। তার আগে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের হিসেবে সপ্তম দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করলেন সাঞ্জু।

শুধু তাই নয় আইপিএলে ৫ হাজারের বেশি রান করা ভারতীয়দের মধ্যে সাঞ্জুর স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি। ১৪০.৫৯ স্ট্রাইক রেটে খেলে এই মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। এই কীর্তিতে নিজেকে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন চেন্নাইয়ের এই তারকা ব্যাটার। তার উপরে রয়েছেন কেবল এবি ডি ভিলিয়ার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে