স্পোর্টস ডেস্ক : লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর মাঠে গড়াবে ১৭ জুলাই। তার আগে সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন দুই বাংলাদেশিও।
এলপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী পহেলা জুন। এই টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশকিছু তারকা। তার মধ্যে আছেন সাহিবজাদা ফারহান, সাকিব আল হাসান ও বিজয় শংকররা।
চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। একইসাথে আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও খেলবেন একই দলে। এছাড়া স্থানীয়দের মধ্যে বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপক্ষে ও স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে দলে নিয়েছে তারা।
কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন জিমি নিশাম ও বেন ম্যাকডারমট৷ শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে রয়েছে দুই ‘মেন্ডিস’, কুশল ও কামিন্দু। গল গ্যালান্টসের হয়ে খেলবেন আইপিএল মাতানো ঈশান মালিঙ্গা। আরও আছেন অলরাউন্ডার দাসুন শানাকা ও প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডুসেন। এলপিএলের এবারের আসর আয়োজিত হবে তিন ভেন্যুতে- কলম্বো, পাল্লেকেলে ও ডাম্বুলায়।
কলম্বো ক্যাপস:
স্থানীয় আইকন: কুশল মেন্ডিস
স্থানীয় তারকা: কামিন্দু মেন্ডিস
বিদেশি আইকন: জিমি নিশাম
বিদেশি তারকা: বেন ম্যাকডারমট
ডাম্বুলা সিক্সার্স:
স্থানীয় আইকন: দুশমন্থ চামিরা
স্থানীয় তারকা: দীনেশ চান্দিমাল
বিদেশি আইকন: সাহিবজাদা ফারহান
বিদেশি তারকা: রিজা হেনড্রিকস
গল গ্যালান্টস:
স্থানীয় আইকন: দাসুন শানাকা
স্থানীয় তারকা: ইশান মালিঙ্গা
বিদেশি আইকন: রাসি ফন ডার ডুসেন
জাফনা কিংস:
স্থানীয় আইকন: ভানুকা রাজাপাকসে
স্থানীয় তারকা: দুনিথ ভাল্লালাগে
বিদেশি আইকন: সাকিব আল হাসান
বিদেশি তারকা: তাসকিন আহমেদ
ক্যান্ডি রয়্যালস:
স্থানীয় আইকন: ওয়ানিন্দু হাসারাঙ্গা
স্থানীয় তারকা: অ্যাঞ্জেলো ম্যাথিউস
বিদেশি আইকন: মঈন আলি
বিদেশি তারকা: বিজয় শঙ্কর