স্পোর্টস ডেস্ক : দুয়ারে ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতেছে যশোরের বাঘারপাড়ার আর্জেন্টিনা সমর্থকরাও।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই র্যালির আয়োজন। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি।