স্পোর্টস ডেস্ক : আলজেরিয়াকে হারিয়ে শিরোপা রাখা মিশনের শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দ্বিতীয় ম্যাচেও। ফলে টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে মেসির গোলের প্রথমার্ধে এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আরও একটি গোল করেন এই বিশ্বসেরা ফুটবলার।
এদিন ম্যাচে ৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করার জন্য শট নিয়েছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্য ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। লক্ষ্যের বাইরে নেন শট।
তাতে শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। তাতে চলতি বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। গোলটি হলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতেন। কিন্তু তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে!
মূলত বক্সে ফাউলের শিকার হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তার পর দীর্ঘ ভার রিভিউর পরই পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ১৯ মিনিটে আরও একটি সুযোগ এসেছিল মেসির সামনে।
লাউতারো মার্তিনেজ কোনোভাবে বলটি পৌঁছে দেন তার কাছে। তার নেওয়া শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগার।