স্পোর্টস ডেস্ক : পর্দা নামছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
ডেটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টা সুপারকম্পিউটার’ তাদের গাণিতিক হিসাবে ফাইনালের সম্ভাব্য জয়ী দলের প্রেডিকশন করেছে।
তাদের পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলার দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ।
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নির্ধারিত সময়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কিছুটা কম দেখছে সুপারকম্পিউটার। নির্ধারিত সময়ের মধ্যে লিওনেল মেসির দলের ম্যাচ জেতার সম্ভাবনা ২৯.৪ শতাংশ।
নির্ধারিত ৯০ মিনিটে ফাইনালের নিষ্পত্তি না হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে কিংবা পেনাল্টি শুটআউটে। সুপারকম্পিউটারের হিসাব মতে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ।
সব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে।