মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০৯:০৪

১৫ সদস্যের দল ঘোষণা করল এসিবি, জায়গা পেলেন নবীর ছেলে

১৫ সদস্যের দল ঘোষণা করল এসিবি, জায়গা পেলেন নবীর ছেলে

স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২৪ এশিয়ান গেমসের জন্য অপেক্ষাকৃত অনভিজ্ঞ এবং তরুণদের প্রাধান্য দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ছয়জন একেবারেই নতুন মুখ জায়গা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলও। প্রথমবার আফগানিস্তান দলে ডাক পেলেন তিনি।

দলের নেতৃত্বের ভার থাকছে ডারউইশ রাসুলির ওপর। পাশাপাশি অভিজ্ঞ করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান দলে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখবেন।

১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি আফগানদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গী হিসেবে আছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল এবং টুর্নামেন্ট সেরা হওয়া পেস-অলরাউন্ডার ইসমত আলম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড:

দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে