রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ০১:৪৯:১৩

টেস্ট র‌্যাংকিংয়ে ৬ নম্বরে উঠেছেন টাইগারররা, ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ

টেস্ট র‌্যাংকিংয়ে ৬ নম্বরে উঠেছেন টাইগারররা, ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ

স্পোর্টস ডেস্ক : ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে দুদিনেই টেস্ট হারের দুঃখ যখন পীড়া দিচ্ছিল, তখন বাংলাদেশকে বড় সুখবর শুনিয়েছে আইসিসি। টেস্ট র‌্যাংকিংয়ে ৬ নম্বরে উঠেছেন টাইগারররা। সাদা পোশাকের ক্রিকেটের ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ।

অজিদের বিপক্ষে ম্যাকাই টেস্ট শেষ হতেই রোববার আইসিসি দলীয় টেস্ট র‌্যাংকিং হালনাগাদ করে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। এর আগে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ ৭ নম্বরে এসেছিল বাংলাদেশ।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। তালিকায় থাকা পরবর্তী তিনটি দলের সঙ্গে টাইগারদের ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট। বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়ে সাতে শ্রীলংকা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নেমে গেছে ৯ নম্বরে। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

ডারউইন টেস্টে অজিদের হারানোর ফলে এই লাফ দিয়েছে বাংলাদেশ। অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ সার্কেলে পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে টাইগারদের ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট শান্তদের। অবশ্য এখনও টেবিলের চারেই অবস্থান করছে লাল-সবুজের দল।

এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। ঘরের মাঠে গত মে মাসে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এরপরই তারা প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে